বর্তমান পরিপ্রেক্ষিত

প্রধান শিক্ষক ইদ্রিস আলীর প্রতিবন্ধীকে হুইল চেয়ার প্রদান

By মেহেরপুর নিউজ

October 10, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ইদ্রিস আলীর ব্যক্তিগত উদ্যোগে কুতুবপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ড টেংগারমাঠ গ্রামের অসহায় ও প্রতিবন্ধী জুঁইকে হুইল চেয়ার প্রদান করা হয়েছে।

রবিবার বিকালের দিকে সাবেক চেয়ারম্যানের ভবন প্রাঙ্গণে জুঁইকে হুইল চেয়ার প্রদান করা হয়। এসময় ইদ্রিস আলী বলেন, ১০ বছরের বাচ্চা জুঁই, দীর্ঘদিন ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এর দারে দারে ঘুরেও মেলেনি একটা প্রতিবন্ধী ভাতা, বিষয়টি কয়েকদিন আগে ফেসবুকের মাধ্যমে আমি জানতে পারি। এবং আমি তাৎক্ষণিক ভাবে একটি হুইলচেয়ার কিনে দেওয়ার সিদ্ধান্ত নিই। সে মতে হুইলচেয়ার কিনে অসহায় জুঁইকে প্রদান করি। ইদ্রিস আলী তাকে প্রতিবন্ধী ভাতা করে দেওয়ার আশ্বাস দেন।