বর্তমান পরিপ্রেক্ষিত

প্রধান শিক্ষক ফজলুল হককে অবসরকালীন ভাতা প্রদান

By মেহেরপুর নিউজ

August 30, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির উদ্যোগে অবসরপ্রাপ্ত মেহেরপুর সদর উপজেলার বামনপাড়া কাজী কুদরুলতুল ইসলাম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজলুল হক কে অবসরকালীন ভাতা প্রদান করা হয়েছে।

সোমবার দুপুরের দিকে মেহেরপুর বড় বাজার এলাকায় ফজলুল হককে নগদ ৯০ হাজার টাকা প্রদান করা হয়। মেহেরপুর সদর উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি ও উজুলপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক ও কামদেবপুর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক ইস্রাইল হোসেন উপস্থিত থেকে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল হকের হাতে চেক তুলে দেন।

এ সময় অন্যদের মধ্যে সাংগঠনিক সম্পাদক ও আর আর মাধ্যমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আশরাফুজ্জামান, সদস্য শফিকুল ইসলাম, আমজাদ হোসেন, সিফাত আলী প্রমুখ উপস্থিত ছিলেন। পরে শিক্ষক কর্মচারী কল্যাণ সমিতির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও চেক প্রদান করা হয়।