বর্তমান পরিপ্রেক্ষিত

প্রফেসর রফিকুল ইসলাম অধ্যক্ষ হিসাবে পদোন্নতি

By মেহেরপুর নিউজ

August 08, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম অধ্যক্ষ হিসাবে পদোন্নতি লাভ করেছেন। রবিবার শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

রফিকুল ইসলাম ১৯৬৫ সালে মেহেরপুর মুজিবনগর উপজেলার গোপালপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোঃ আলেহীম মন্ডল।১০ ভাইবোনের মধ্যে রফিকুল ইসলাম দ্বিতীয়। তিনি ১৯৮১ সালে মেহেরপুর সদর উপজেলার জাদুখালি স্কুল থেকে এসএসসি, ১৯৮৩ সালে মেহেরপুর সরকারি কলেজ থেকে এইচএসসি, ১৯৮৬ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে দর্শন বিভাগে অনার্স এবং পরের বছরে একই বিষয়ে মাস্টার্স ডিগ্রি লাভ করেন।

রফিকুল ইসলাম ১৯৯৩ সালে মেহেরপুর সরকারি কলেজে প্রভাষক হিসেবে শিক্ষকতা পেশা শুরু করেন। এরপরে তিনি আমলা সরকারি কলেজ, কলারোয়া সরকারি কলেজ, কোট চাঁদপুর সরকারি কলেজ, রাজশাহী সরকারি কলেজে চাকরি করার পর ২০১৫ মেহেরপুর সরকারি কলেজে বদলি হয়ে আসেন।

রফিকুল ইসলাম ২০০৫ সালে সহকারী অধ্যাপক এবং ২০১৩ সালে সহযোগী অধ্যাপক হিসাবে শিক্ষকতা পেশায় পদোন্নতি লাভ করেন। ২০১৪ সালে মেহেরপুর সরকারি কলেজে উপাধ্যক্ষ হিসেবে এবং পরবর্তীতে ২০১৭ সালে মেহেরপুর সরকারি মহিলা কলেজে উপাধ্যক্ষ হিসাবে যোগদান করেন। তিনি ২০২০ সালে অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন এবং একই বছরে সরকারি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান। ১ ছেলে ১ মেয়ে সন্তানের জনক রফিকুল ইসলাম শিক্ষকতার পাশাপাশি বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বি এন সি সি)’র সেঃ লেঃ এবং মেহেরপুর জেলার রোভারের কমিশনার হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।

এছাড়াও রফিকুল ইসলাম বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের মেহেরপুর সদর উপজেলা সভাপতি, গাঙচিল সাহিত্য সংগঠনের জেলা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। শিক্ষকতা জীবনে তিনি এস এস সি এম।এস এস সি ই এম কোর্স করার পাশাপাশি মালয়েশিয়ার নাটিংহাম বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর শিক্ষার উপর প্রশিক্ষণ গ্রহণ করেছেন। রফিকুল ইসলাম চাকুরীর বাকি জীবন সকলের সহযোগিতা নিয়ে শেষ করতে চান। তিনি সকলের কাছে দোয়া কামনা করেছেন।