বর্তমান পরিপ্রেক্ষিত

প্রবাসে যাওয়ার আগেই ঝরে গেলাে যুবক আহার আলীর প্রাণ (আপডেট)

By মেহেরপুর নিউজ

March 05, 2023

সাহাজুল সাজু :

যুবক আহার আলীর স্বপ্ন ছিল প্রবাসে কর্ম করে উপার্জিত টাকা দিয়ে বাড়ি-গাড়ি করে পরিবারের স্বচ্ছলতা আনবাে। পরিবারের দু:খ ঘুচিয়ে মা-বাবার মুখে হাসি ফােটাবাে। কিন্তু নিয়তির নির্মম পরিহাসে তার সে স্বপ্ন যেনাে স্বপ্নই রয়ে গেলাে। টগবগে যুবক আহার আলী মেহেরপুরের গাংনী উপজেলা শহরের থানাপাড়ার আজিবার রহমানের ছেলে।

কিছুদিন পরেই কর্মের তাগিদে আহার আলীর মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি চলছি। প্রবাসে যাওয়ার সকল কাগজপত্রাদি প্রস্তুতিও করেছিলেন। কিন্তু রবিবার সকাল সাড়ে ১১টার সময় নিয়তির নির্মম পরিহাসে তাকে পৃথিবী থেকে চির বিদায় নিতাে হলাে। জানা গেছে, রবিবার সকালে আহার আলী তার বাড়ির পাশে একটি সেচ পাম্পের পানি দিয়ে গােসল করছিলেন। গােসল করার সময় পা পিচ্ছিলিয়ে সে পাম্পের বেল্টের উপর পড়লে, গুরুতর ভাবে আহত হয়। এ সময় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে, কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করেন।