বর্তমান পরিপ্রেক্ষিত

প্রবাস ফেরত যুবক হত্যার মূল আসামিরা ধরাছোঁয়ার বাইরে

By মেহেরপুর নিউজ

April 23, 2023

মেহেরপুর নিউজ:

পাওনা টাকা আদায়ের জের ধরে শরিফুল ইসলাম (৪০) নামের এক প্রবাস ফেরত যুবককে কুপিয়ে হত্যার ৩ দিন পেরিয়ে গেলেও মূল আসামি এনামুল হক ধরাছোঁয়ার বাইরে। এতে নিহতদের পরিবার ও আত্মীয়-স্বজনের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। গত বৃহস্পতিবার বিকালের দিকে মেহেরপুর সদর উপজেলার হাতীভাঙ্গার মোড় এলাকায় শরিফুল ইসলামকে কুপিয়ে হত্যা করা হয়।

শরিফুল ইসলাম মেহেরপুর সদর উপজেলার রায়পুর গ্রামের মোঃ বাবর আলীর ছেলে। জানা গেছে প্রায় তিন বছর পূর্বে শরিফুল ইসলাম দুবাই থাকার সময় রায়পুর গ্রামের আকছেদ আলীর ছেলে এনামুল হককে বিদেশে পাঠাবার নাম করে মোটা অংকের টাকা গ্রহণ করে। এদিকে প্রায় দেড় মাস পূর্বে শরিফুল দুবাই থেকে দেশে ফেরার পরও একরামুলকে বিদেশ পাঠাতে ব্যর্থ হয়।ওই সময় থেকে একরামুল তার পাওনা টাকা ফেরত না পেয়ে বৃহস্পতিবার দুপুরের দিকে কৌশলে শরিফুল ইসলামকে হাতি কাটার মোড় এলাকায় ডেকে নেন। সেখানে তাকে ধারালো হেসো দিয়ে কুপিয়ে যখম করে।

স্থানীয়রা তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে মেহেরপুর-২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।পরে চিকিৎসাধিন অবস্থায় তার মৃত্যু হয়। পরে নিহত শরিফুলের চাচা আমদহ ইউনিয়নের সাবেক সদস্য কাবুল আলী বাদী হয়ে এনামুল হককে প্রধান আসামি করে মেহেরপুর সদর থানায় একটি মামলা দায়ের করেন। হত্যা সংগঠিত হওয়ার তিন দিন পেরিয়ে গেলেও মামলার প্রধান আসামীকে এখন পর্যন্ত আটক করতে পারিনি পুলিশ।