বর্তমান পরিপ্রেক্ষিত

প্রবীণ দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা র‍্যালি অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 01, 2023

মেহেরপুর নিউজ:

প্রবীণ দিবস উপলক্ষে মেহেরপুরে আলোচনা সভা র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা র‍্যালি অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ শামীম হোসেনের সভাপতিত্বে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুল কাদির মিয়া, জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাবি, প্রবীণ হিতষি সংঘের সাধারণ সম্পাদক প্রকৌশলী নুরুল ইসলাম, সাবেক পৌর চেয়ারম্যান আব্দুর রহমান, রফিকুল আলম, প্রফেসর আব্দুল মজিদ প্রমূখ।

এদিকে প্রবীণ দিবস উপলক্ষে এর আগে একটি র‍্যালি বের করা হয়। স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেনের নেতৃত্বে র‍্যালিটি মেহেরপুর জেলা প্রশাসকের কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে।