বর্তমান পরিপ্রেক্ষিত

প্রবীণ সাংবাদিক রশিদ হাসান খান আলোর জানাজা শেষে দাফন সম্পন্ন

By মেহেরপুর নিউজ

December 31, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক রশিদ হাসান খান আলোর জানাজা শেষে দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকালে পন্ডেরঘাট জামে মসজিদের সামনে জানাজা শেষে পৌর কবরে দাফন করা হয়।

মেহেরপুর জেলা বিএনপির সদস্য সচিব কামরুল হাসান,প্রবীন সাংবাদিক তোজাম্মেল আজম,মিজানুর রহমানসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ গ্রহণ করেন। আগেরদিন সন্ধ্যায় রশিদ হাসান খান আলো শহরের পন্ডের ঘাট এলাকায় তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন।