বর্তমান পরিপ্রেক্ষিত

সহকারি অধ্যাপক রওশনারা খাতুনকে ফুলেল শুভেচ্ছা

By মেহেরপুর নিউজ

January 21, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি এম কলেজের সহকারি অধ্যাপক রওশনারা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি এম কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব গ্রহণ করায় তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।

রবিবার সকালে মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বিএম কলেজের শিক্ষকরা সহকারি অধ্যাপক রওশনারা খাতুনকে ফুলের শুভেচ্ছা জানান। মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও বি এম কলেজের অধ্যক্ষ আত্মরুজ্জামান চাকরি থেকে অবসর গ্রহণ করায় রওশনারা খাতুনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসাবে দায়িত্ব দেওয়া হয়।