বর্তমান পরিপ্রেক্ষিত

প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রেজাকে বিদায় সংবর্ধনা

By মেহেরপুর নিউজ

September 29, 2024

মেহেরপুর নিউজ:

মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের প্রশাসনিক কর্মকর্তা মোঃ আব্দুর রেজা চাকরি থেকে অবসর গ্রহণ করাই বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। রবিবার বিকালের দিকে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এ বিদায় সংবর্ধনা দেয়া হয়।

বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আকাশ কুমার কুন্ডু,বিদায়ী প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রেজা সহ উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।