মেহেরপুর নিউজ:
হাসিবুলের বিধ্বংসী ব্যাটিং, সিয়াম ও রণবীর বোলিং তোপে বিশাল ব্যবধানে জয় পেয়েছে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় ক্রিকেট দল।
মেহেরপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে,বিসিবি’র সহযোগিতায় মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্টিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্টে মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় দল তাদের নিজস্ব দ্বিতীয় খেলায় ২৩৭ রানের পাহাড় সমান ব্যবধানে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজকে পরাজিত করে।
বৃহস্পতিবার অনুষ্ঠিত খেলায় সরকারি বালক উচ্চ বিদ্যালয় প্রথমে ব্যাট করতে নেমে হাসিবুলের বিধ্বংসী ব্যাটিং সুবাদে ৩৫.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে ২৫৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে হাসিবুল ৮৯ এবং সাব্বির ৪২ রান করেন। সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের হৃদয় ৫ টি উইকেট দখল করে। জবাবে খেলতে নেমে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিয়াম ও রণবীর বিধ্বংসী বোলিং মুখে ৯.৫ ওভারে মাত্র ১৭ রান করে সবাই আউট হয়ে যায়।
মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সিয়াম ৫ ওভার বল করে ২ মেডিনসহ ৮ রানের বিনিময়ে ৫ উইকেট।রণবীর ৪.৫ ওভার বল করে ১ মেডিনসহ ৯ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করেন।দুই উদ্বোধনী বোলারের বোলিং তোপের মুখে সরকারি টেকনিক্যাল স্কুলের কোন ব্যাটসম্যানের দুই অঙ্কের কোটা পৌঁছাতে পারেনি। মেহেরপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় দল এ জয়ের ফলে তাদের দুটি খেলায় জয়লাভ করে ফাইনালের দ্বারপ্রান্তে পৌঁছে গেল।