মেহেরপুর নিউজ:
“ প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় তালের গাছ” এই শ্লোগান তালের বীজ রোপন কর্মসূচির উদ্বোধন করেছে মেহেরপুর সদর উপজেলার প্রজন্ম আমঝুপি ।
শুক্রবার বিকেলে আমঝুপি ইউনিয়নের চেয়ারম্যান বোরহান উদ্দীন চুন্নু প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে রঘুনাথপুর সড়কের ৭ শ তালের বীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় প্রধান শিক্ষক আহম্মেদ আলী, প্রজন্ম আমঝুপির সভাপতি জহিরুল ইসলাম, সম্পাদক সামসুজ্জামান রিপন, উপদেষ্টা মাহাফুজুর রহমান, রাজন আহমেদ, সরোয়ার জাহিদ, মনির আহমেদ, হুমায়ুন কবির, নাঈমুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।