বর্তমান পরিপ্রেক্ষিত

জিনিয়াস স্কুলের প্রাক্তন শিক্ষার্থীদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

July 12, 2022

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের ২০১২-২০২২ সালের এসএসসি ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। মঙ্গলবার মেহেরপুর সাধু বার্নবার মিলনায়তনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ এর পরিচালক আল- আমিন ইসলাম বকুল,অধ্যক্ষ রিতা পারভীন, উপাধাক্ষ্য শামসুর রহমান টুটুল, সহকারী শিক্ষক হাবিবুর রহমান, রিপন প্রমূখ উপস্থিত ছিলেন। দিনব্যাপী অনুষ্ঠিত পুনর্মিলনী অনুষ্ঠানে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের প্রথম ব্যাচের এসএসসি পরীক্ষার্থী থেকে শুরু করে গতবছর এসএসসি পরীক্ষা অংশ গ্রহণকারী শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।