মেহেরপুর নিউজ :
বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা মেহেরপুর জেলা শাখার সদস্য আনোয়ার হোসেনকে জেলা কমিটির সদস্য থেকে বহিষ্কার করা হয়েছে।
আনোয়ার হোসেন মেহেরপুর সদর উপজেলা দিঘির পাড়া গ্রামের আয়ুব হোসেনের ছেলে। আনোয়ার হোসেন বাংলাদেশ সেনাবাহিনীর সিগন্যাল কোরের ল্যান্স কর্পোরাল হিসেবে অবসর গ্রহণ করেছেন।
বাংলাদেশ প্রাক্তন সৈনিক সংস্থা মেহেরপুর জেলা শাখার সভাপতি ক্যাপ্টেন (অব) মোঃ আব্দুল মালেক স্বাক্ষরিত পত্র মারফত জানানো হয, শৃঙ্খলা ভঙ্গ অত্র সংস্থার গঠনতন্ত্র বিরোধী কার্যকলাপের জন্য তাকে বহিষ্কার করা হয়।