বর্তমান পরিপ্রেক্ষিত

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের শতভাগ পদোন্নতি দাবীতে স্মারকলিপি প্রদান

By মেহেরপুর নিউজ

August 12, 2021

মেহেরপুর নিউজ:

প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের শতভাগ পদোন্নতি ও বয়স শিথিলতার দাবিতে দেশব্যাপী স্মারকলিপি প্রদানের অংশ হিসেবে মেহেরপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার বিকালের দিকে মেহেরপুর জেলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির পক্ষ থেকে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক কাজী মতিনুল ইসলামের নেতৃত্বে প্রধান শিক্ষক গন জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের হাতে স্মারকলিপি তুলে দেন। জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ভূপেশ রঞ্জন রায় স্মারকলিপি গ্রহণ করেন। এ সময় প্রধান শিক্ষক মোঃ আলমগীর, জাহিদুল ইসলাম, হাসানুজ্জামান, শামসুল আরেফিন প্রমুখ উপস্থিত ছিলেন।