বর্তমান পরিপ্রেক্ষিত

প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলে বালক বিভাগে তেরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন

By Meherpur News

April 30, 2026

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে আয়োজিত জেলা পর্যায়ের প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে বালক বিভাগে গাংনী উপজেলা চ্যাম্পিয়ন তেরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা চ্যাম্পিয়ন হয়েছে। এ জয়ের মাধ্যমে দলটি বিভাগীয় পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করেছে।

বৃহস্পতিবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় তেরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয় ৫-০ গোলে মুজিবনগর উপজেলা চ্যাম্পিয়ন রসিকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে।

বিজয়ী দলের পক্ষে ইব্রাহিম ২টি, বাদশা ২টি এবং সাইম ১টি গোল করেন। খেলায় তেরাইলের বাদশা সেরা খেলোয়াড় এবং রসিকপুরের গোলরক্ষক সুজন সেরা গোলরক্ষক নির্বাচিত হন।