বর্তমান পরিপ্রেক্ষিত

প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ জেলা সেরা

By মেহেরপুর নিউজ

March 02, 2023

মেহেরপুর নিউজ:

২০২২ সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ জেলা পর্যায়ে সেরা হওয়ার গৌরব অর্জন করেছে। বুধবার রাতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়।

২০২২ সালে অনুষ্ঠিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় মেহেরপুর জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ থেকে মোট ২৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে ট্যালেন্টপুলে ১২ জন এবং সাধারণ গ্রেডে ৯ জন বৃত্তি লাভ করেছে।

জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ থেকে ট্যালেন্টপুলে যারা বৃত্তি পেয়েছে তারা হলো ইহসান আবির,তাসনিম হোসেন তামিম, তানভীর আহমেদ নিঝর, আবদুল্লাহ, জুবায়ের আহমেদ, সাদমান বিন হোসাইন, সালেহা আল মানসুর, শ্রেষ্ঠা রহমান, রাদিয়া সুলতানা, তাসনিম বুশরা অর্থি,ফাবিহা বুশরা হাসিবা এবং আনিসা তাসনিম। জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ থেকে যারা সাধারণ গ্রেডে বৃত্তি পেয়েছে তারা হলো জুবায়ের হাসান খান, রাফিউল মোমিন, আহনাফ আবিদ আলিফ, নাজিবা নুসরাত এশা, ইশিকা তাবাসসুম, মরিয়ম খাতুন, অঙ্গনা শিল, নাফিসা তাবাচ্ছুম মালিহা এবং নাহিয়ান তাবাসসুম তানহা।

এদিকে জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের পক্ষ থেকে বৃত্তিপ্রাপ্তদের সংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে প্রতিষ্ঠান প্রাঙ্গনে বৃত্তিপ্রাপ্তদের মিষ্টিমুখ এবং ফুলেল শুভেচ্ছা জানিয়ে সংবর্ধিত করা হয়। জিনিয়াস ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রিতা পারভিন, উপাধ্যক্ষ শামসুর রহমান টুটুল, সরকারি শিক্ষক হাবিবুর রহমান এ সময় সেখানে বক্তব্য রাখেন।