বর্তমান পরিপ্রেক্ষিত

প্রাথমিক শিক্ষায় বঙ্গবন্ধুর অবদান শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

October 28, 2021

মেহেরপুর নিউজ :

সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের উদ্যোগে স্বাধীনতা-উত্তর প্রাথমিক শিক্ষায় বঙ্গবন্ধুর অবদান। এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক যুগান্তকারী কর্মসূচিও ঐতিহাসিক অঞ্চল সমূহের আলোকে উপজেলা পর্যায়ে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে মেহেরপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

মেহেরপুর সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপনের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান মমিনুল ইসলাম, লতিফুন্নেছা লতা, বক্তব্য রাখেন প্রাথমিক শিক্ষা অফিসার আফিল উদ্দিন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম,প্রধান শিক্ষক জাহিদুর রহমান, নুরুল ইসলাম, কমর উদ্দিন, মাকসুদা খাতুন, অর্চনা রানী প্রমূখ।