শিক্ষা ও সংস্কৃতি

প্রাথমিক শিক্ষা সমাপনী বোর্ড সার্টিফিকেট পরীক্ষায় মেহেরপুর জেলায় প্রথম আহনাফ রহমান বৃন্ত

By মেহেরপুর নিউজ

February 23, 2014

মেহেরপুর নিউজ ২৪ ডট কম, ২৩ ফেব্রুয়ারি:

প্রাথমিক শিক্ষা সমাপনী বোর্ড সার্টিফিকেট পরীক্ষায় আহনাফ রহমান বৃন্ত মেহেরপুর জেলায় প্রথম স্থান অর্জন করেছেন। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের এক গেজেট প্রজ্ঞাপনে মেহেরপুর জেলার ফলাফল তালিকায় এই তথ্য প্রকাশ করা হয়েছে। সে মেহেরপুর চার্চ অব বাংলাদেশ মিশন প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা করে ট্যালেন্টপুলে বৃত্তি সহ এই ফল অর্জন করেছে। বৃন্ত প্রথম আলো’র মেহেরপুর জেলা প্রতিনিধি ও আইনজীবি তুহিন আরন্য’র একমাত্র পুত্র এবং মেহেরপুর পৌর মেয়র মুতাছিম বিল্লাহ মতু’র নাতি। তাঁর এই কৃতিত্বপূর্ণ ফল অর্জনে মেহেরপুর চার্চ অব বাংলাদেশ মিশন স্কুল অভিনন্দন জানিয়েছে। শিক্ষা জীবনে এই ফলাফল ধরে রাখতে বৃন্ত ও তার পরিবার সকলের দোয়া কামনা করছে।