মেহেরপুর নিউজ:
প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকালে সরকারি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক ১০ম গেট বাস্তবায়ন সমন্বয় পরিষদের উদ্যোগে মেহেরপুর পিটিআই এর সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
১০ম গ্রেড আমাদের দাবি নয়, আমাদের অধিকার ১২ তম গ্রেট প্রস্তাবনা প্রত্যাখ্যান করে প্রাথমিক সহকারী শিক্ষকদের ১০ ম গ্রেড বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক আহসান হাবীব, আফরোজা বেগম,শফিকুল ইসলাম মিন্টু, সুমাইয়া লাবনি,মীর সাদিক, রকিবুজ্জামান রাজন প্রমূখ।