খেলাধুলা

প্রীতি ক্রিকেটে জেলা দায়রা জজ আদালত একাদশ জয়ী

By মেহেরপুর নিউজ

April 14, 2019

মেহেরপুর নিউজ, ১৪ এপ্রিল :

মেহেরপুর জেলা ও দায়রা জজ আদালতের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে প্রীতি ক্রিকেট খেলার আয়োজন করা হয়। জেলা দায়রা জজ আদালত একাদশ ও চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রিট আদালতের মধ্যকার খেলায় জেলা দায়রা জজ আদালত একাদশ জয়লাভ করে।

রবিবার মেহেরপুর ষ্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত খেলায় জেলা দায়রা জজ আদালত একাদশ ২৭ রানে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রিট আদালতকে পরাজিত করে। প্রধমে ব্যাট করতে নেমে জেলা দায়রা জজ আদালত একাদশ ১২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৮১ রান করে। দলের পক্ষে সাইদুর ৩৩ বলে ১০২ রান করে।

জবাবে খেলতে নেমে চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রিট আদালত ১৫৪ রান সংগ্রহ করে। দলের পক্ষে জব্বার ৫১ রান করে। সাইদুর ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন।