মেহেরপুর নিউজ:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেনকে পুনরায় বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন দেওয়ায় মিষ্টি বিতরণ করা হয়েছে।
রবিবার রাতে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবু হানিফের উদ্যোগে মিষ্টি বিতরণ করা হয়। মেহেরপুর সদর উপজেলার বামন পাড়ার মোড়ে মিষ্টি বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আমদহ ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও ইউপি সদস্য দরুদ আলী, মেহেরপুর জেলার স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বারিকুল ইসলাম লিজন, সহ-সভাপতি আবু হানিফ প্রমূখ