মেহেরপুর নিউজ:
করোনাভাইরাসে আক্রান্ত মেহেরপুরের মুজিবনগরে ইদ্রীস আলী নামের এক ব্যক্তির মারা গেছেন। করোনায় এটাই জেলায় প্রথম মৃত্যু।
করোনায় আক্রান্ত হয়ে জেলায় প্রথম প্রাণ হারানো মেহেরপুর জেলার মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের ইদ্রীস আলী।
মেহেরপুরের সিভিল সার্জন মো: নাসির উদ্দীন এ তথ্য নিশ্চত করেন।
জানা যায়,মুজিবনগর উপজেলার ভবেরপাড়া গ্রামের ইদ্রীস আলী করোনা উপসর্গ নিয়ে দুপুর ২ টায় মেহেরপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়। পরে তার নমুনা সংগ্রহ করে করে যশোরে পাঠানো হয়। আজ বৃহস্পতিবার সকালে তার সোয়াব রিপোর্টে জানা যায় ইদ্রীস আলী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে।
উল্লেখ্য গত কাল বুধবার মেহেরপুরের মুজিবনগরে করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর সন্ধান পাওয়া গেছে। করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর বাড়ি মুজিবনগর উপজেলার কেদারগঞ্জের আশেপাশে বলে জানা গেছে।
মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, মেহেরপুর জেলা করোনা বিষয়ক কমিটির সিদ্ধান্তক্রমে মুজিবনগর উপজেলাকে লকলাউন ঘোষনা করা হয়েছে। এবং সেই সাথে লকলাউন নিয়ম কঠোরভাবে প্রকিপালনের জন্য সকলকে অনুরোধ জানান।