টপ নিউজ

(ফলোআপ)– মুজিবনগরে আটক ১৩ জামায়াত কর্মী কারাগারে

By মেহেরপুর নিউজ

April 01, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুরের মুজিবনগরে নাশকতার উদ্দ্যশে গোপন বৈঠক করার সময় মেহেরপুর জেলা জামায়াতের আমির তাহাজউদ্দীন সহ আটক জামায়াত নেতা কর্মীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সন্ধ্যার পর আদালতের নির্দেশে জেলা জামায়াতের আমিরসহ ১৩ নেতাকর্মী কে কারাগারে পাঠানো হয়। আটক ১৩ নেতাকর্মীদের নামে মুজিবনগর থানায় ১৯৭৪ সালের স্পেশল পাওয়ার অ্যাক্ট ১৫ (৩)/২৫ খ তৎসহ ১৯০৮ সালের বিস্ফোরক উৎপাদন বলি আইনের সংশোধনী ২০০২ ৫/৬ ধারায় মুজিব নগর থানায় একটি মামলা দায়ের করা হয়। যার মামলা নংঃ- ১।

এদিকে আটক জামায়াত নেতাকর্মীদের সন্ধ্যার দিকে কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে মুজিবনগর থেকে মেহেরপুর আনা হয়। পরে মেহেরপুর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের বিচারক বেগম রাফিয়া সুলতানা আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রাতে কড়া নিরাপত্তা মূলক ব্যবস্থার মধ্যে দিয়ে তাদেরকে কারাগারে নেওয়া হয়।