টপ নিউজ

ফলোআপ–মেহেরপুরের সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন মিরু ভায়ের লাশ দাফন বৃহস্পতিবার

By মেহেরপুর নিউজ

September 25, 2019

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর ১ম সাধারন সম্পাদক (১৯৮৪–৮৭), মুক্তিযুদ্ধের সংগঠক, তুখোড় ছাত্র নেতা, খেলোয়ার, ক্রিকেট আম্পায়ার,সমাজ সেবক ও সাংস্কৃতিক সংগঠক নাসির উদ্দীন মিরু ভাই গত কাল মঙ্গলবার রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

পারিবারিক সূত্রে জানাযায়, নাসির উদ্দীন মিরু ভাইয়ের লাশ ঢাকা গ্রীন লাইফ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আজ রাত ১২ টার দিকে ঢাকা গ্রীন লাইফ হাসপাতালের হিমঘরে থেকে মেহেরপুরের উদ্দ্যেশে নিয়ে আসা হবে মিরু ভাই মরদেহ ।

আগামীকাল বৃহস্পতিবার বাদ আছর শহীদ সামসুজ্জোহা নগর উদ্দ্যানে জানাযা শেষে মেহেরপুর সরকারী কলেজ মোড় কবর স্থানে দাফন হবে।