বর্তমান পরিপ্রেক্ষিত

ফলোআপ- মেহেরপুরের গাংনীতে শিশু যৌন নির্যাতনকারী সৎ পিতা গ্রেফতার

By মেহেরপুর নিউজ

December 17, 2019

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীর ধানখোলা গ্রামে ৫ বছরের শিশু যৌন নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। শিশুটির মা মফিরন নেছা বাদি হয়ে থানায় মামলাটি দায়ের করেন।

এ ঘটনায় যৌন নির্যাতনের শিকার ওই শিশুর সৎ পিতা আবু তাহেরকে সোমবার রাত ১১টার সময় ধানখোলা এলাকা থেকে আটক করেছে পুলিশ।

গাংনী থানার ওসি মোঃ ওবাইদুর রহমান জানান, শিশুকে যৌন নির্যাতনের ঘটনায় থানায় একটি নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে মামলা নম্বর ১৪। তারিখ ১৬-১২-১৯ ইং ।

মামলার তদন্তকারী কর্মকর্তা মোহাম্মদ আলী রেজা জানান, শিশুটি ডাক্তারি পরীক্ষা করার জন্য মেহেরপুর জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। এছাড়া যৌন নির্যাতনকারী মামলার আসামি আবু তাহেরকে আদালতে সোপর্দ করা হয়েছে। উল্লেখ্য রোববার দুপুরে নিজ বাড়িতে আবু তাহের তার পালিত মেয়ে ৫ বছরের শিশুকে যৌন নির্যাতন করে। ঘটনার একদিন পর শিশুর শারীরিক অবস্থা অবনতি হলে গাংনী হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে মেহেরপুর হাসপাতালে রেফার্ড করা হয়।