বর্তমান পরিপ্রেক্ষিত

ফলোআপ–মেহেরপুরের হোটেল বাজারে সড়ক দুর্ঘটনায় আহত ফরহাদ আর নেই

By মেহেরপুর নিউজ

December 20, 2019

বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুর হোটেল বাজার এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত ফরহাদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)।

বৃহস্পতিবার সন্ধ্যায় মেহেরপুর হোটেল বাজার এলাকায় মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষ হয় এ ঘটনায় দুইজন আহত হয়।

কুষ্টিয়া কুমারখালীর গোলাম আলীর ছেলে আহত ফরহাদ(৪০) কে মেহেরপুর জেনারেল হাসপাতালে থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।  ফরহাদ কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতরাত ১ টা ৩০ মিনিটের সময় ইন্তেকাল করেছে।