টপ নিউজ

ফলোয়াপ- ছেলের মুখে বিষ ঢেলে দেয়ার গল্প! নির্যাতনের কারণেই স্ত্রীর অভিযোগ

By মেহেরপুর নিউজ

November 08, 2020

 গাংনী প্রতিনিধি|

বড় ভাই মোমিনের উপর রাগ করে বিষ পান করে ছোটভাই ওমর ফারুক । এ ঘটনা ভিন্ন খাতে প্রবাহিত ও স্বামীকে শাসন করার জন্যই মা সাবিনা খাতুন ‘বাবা কর্তৃক ছেলের মুখে বিষ ঢেলে দেয়ার গল্প সাজিয়েছেন’। স্বামী কর্তৃক নির্যাতনের কারণে একরকম প্রতিশোধ নিতেই এসব কথা প্রচার করা হয়েছে অকপটে স্বীকার করলেন শিশু ওমর ফারুকের মা সাবিনা খাতুন। এখন নিজের ভুল স্বীকার করে অনুতপ্ত হচ্ছেন তিনি।

ঘটনাটি ঘটেছে ২০ অক্টোবর মেহেরপুরের গাংনী উপজেলার শহড়াতলা গ্রামের ভিটাপাড়ায়। বিষ পানে অসুস্থ শিশু ওমর ফারুক জানান, তার বড় ভাই মোমিন একজন প্রতিবন্ধী। কারণে অকারণে মারধর করতো সে।  তাকে মারধর করার জন্যই বাড়ির সকলের অজান্তে মাঠে পড়ে থাকা বিষের বোতলে পানি ঢেলে ঝাকিয়ে সেই পানি পান করি।

এসময় মা সাবিনা খাতুন বাড়ি ছিলেন না। পরে মা এসে বাবার নামে বিভিন্ন অভিযোগ করেন এবং আমার মুখে বিষ ঢেলে দিয়েছে বলে প্রচার করেন। বাড়ির লোকজন ও প্রতিবেশিরা তাকে হাসপাতালে নিয়ে আসে। সাবিনা খাতুন জানান, আমার চার ছেলে-মেয়ের সংসার। আমার স্বামী মজিবর আমার ওপর কারণে অকারণে প্রায় নির্যাতন চালাতো। প্রায় নয় মাস আগে আমাকে সাবল দিয়ে মারধর করে মাথা ফাটিয়ে দেয় এবং আমার পেটে সাবল দিয়ে আঘাত করে।

তারপরে সে আমাকে বাবার বাড়ি তাড়িয়ে দেয়। এ ছাড়াও অন্য পুরুষের সাথে সম্পর্ক আছে বলেও অপবাদ দেয়। একারণেই স্বামীকে শাসন করার জন্যই ছেলের মুখে বিষ ঢেলে দেয়ার কথা বলেছি। ওমর ফারুকের বাবা মজিবর রহমান জানান, স্ত্রী সাবিনা খাতুনের স্বভাব চরিত্র ভাল না। তার অন্য পুরুষের সাথে সম্পর্ক রয়েছে।

বিষয়টি নিয়ে বেশ কবার নিষেধ করার পর তার পরিবর্তন না হওয়ায় পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতিতে অভিযোগ করা হয়। সেখানে নিজের দোষ স্বীকার করে স্বাভাবিকভাবে চলাফেরা করবে মর্মে স্বীকার করলে সাবিনাকে বাড়ি আনা হয়। কিন্তু ছেলের বিষ পানের কারণে স্ত্রী পুরাতন হিসেব নিকেশ করবে তা জানা ছিল না। তার হুমকির কারণে গাংনী থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। যার নং -৩৫৯, তারিখঃ ০৯/০৬/২০২০ ইং