বর্তমান পরিপ্রেক্ষিত

ফিলিস্তিনের মসজিদে হামলার প্রতিবাদে গাংনীতে মানববন্ধন

By মেহেরপুর নিউজ

April 26, 2022

গাংনী প্রতিনিধি :

ফিলিস্তিনের আল-আকসা মসজিদের মুসল্লিদের উপর ইসরাইলিদের হামলার প্রতিবাদে মেহেরপুরের গাংনীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।

গাংনী সুশীল সামাজিক সংগঠন মানববন্ধনের আয়ােজন করে। মানববন্ধনে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গাংনী (বাজার মসজিদ) দারুচ্ছুন্নাত জামে মসজিদের খতিব মাওলানা রুহুল আমীন।