বর্তমান পরিপ্রেক্ষিত

ফিলিস্তিনে বর্বরোচিত হামলার প্রতিবাদে মেহেরপুরে বিক্ষোভ মিছিল

By Meherpur News

March 22, 2025

মেহেরপুর নিউজ:

যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইসরায়েল কর্তৃক বর্বরোচিত হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে মেহেরপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটি।

শনিবার দুপুরের দিকে মেহেরপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহবায় ইমতিয়াজ আহমেদের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি অক্সফোর্ড কিন্ডারগার্টেন চত্বর থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ মিছিলে অন্যদের মধ্যে মেহেরপুর জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব মুজাহিদুল ইসলাম, যুগ্ম সচিব তামিম, নাগরিক কমিটির সদস্য সাহেব মাহমুদ, হাসনাত জামান সৈকতসহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, ‍‍`‍‍`যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পবিত্র রমজান মাসে ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি দখলদার বাহিনীর হামলার ঘটনায় আমরা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। চার শতাধিক ঘুমন্ত ও সেহেরীরত ফিলিস্তিনি ভাই-বোনকে হত্যা করেছে ইসরায়েল। বিশ্ব মানবতার এই দুর্দিনে আমাদের সবাইকে নিপীড়িত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতে হবে এবং যুদ্ধবিরতি লঙ্ঘনের দায়ে নেতানিয়াহু সরকার ও ইসরায়েলকে বিচারের মুখোমুখি করতে হবে। এসময় বক্তারা আরোও বলেন, গাজায় শুধু মুসলমানরা আক্রান্ত হয়েছে মনে করবেন না। মূলত বিশ্ব মানবতাই আজ ইসরায়েলি বাহিনীর হামলার শিকার। এটা বিশ্বমানবতার ওপর আঘাত। বিশ্বনেতাদের অবশ্যই ন্যাক্কারজনক এই হামলা বন্ধে পদক্ষেপ নিতে হবে। ওআইসি সহ বিশ্ব মুসলিম নেতাদের , ইজরায়েলের সাথে যাবতীয় কূটনৈতিক ও ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানান।