বর্তমান পরিপ্রেক্ষিত

ফেন্ডস ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের ভাষা দিবস পালন

By মেহেরপুর নিউজ

February 21, 2018

মেহেরপুর নিউজ, ২১ ফেব্রুয়ারী: মেহেরপুরে এএলএম জিয়াউল হক ফেন্ডস ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের উদ্যোগে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার প্রতিষ্ঠান মিলনায়তনে অধ্যক্ষ সাইফুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ফেন্ডস ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান মালেক।

বিশেষ অতিথি ছিলেন ফেন্ডস ফাউন্ডেশনের সদস্য সৈয়দ এহসানুল কবীর। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন আমিনুল ইসলাম, রতœা খাতুন, জান্নাতুল নাইম, উম্মে বুলবুল, ফায়িম আজিম প্রমুখ।