বর্তমান পরিপ্রেক্ষিত

ফোন পেয়ে করোনায় আক্রান্ত পরিবারে খাবার পৌঁছে দিলেন পৌর মেয়র

By মেহেরপুর নিউজ

August 07, 2021

মেহেরপুর নিউজ:

মেহেরপুর পৌর শহরে করোনায় আক্রান্ত পরিবারের জন্য নিজ উদ্যোগে খাদ্যসামগ্রী পোঁছে দিয়েছেন পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন। খাদ্যসহায়তার জন্য ফোন পেয়ে শনিবার দুপুরের দিকে পৌরসভার ৭ ও ৮ নং ওয়ার্ডে গিয়ে খাবার পৌঁছে দেন মেয়র।

পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন জানিয়েছেন, মেহেরপুর পৌর এলাকায় করোনায় আক্রান্ত পরিবারগুলোর জন্য মেয়র ও কাউন্সিলরদের নম্বর দেওয়া হয়েছে। যাঁদের খাবারের প্রয়োজন হবে, তাঁরা ফোন দিলে খাবার ও চিকিৎসাসামগ্রী বাড়িতে পৌঁছে দেওয়া হবে।