টপ নিউজ

বউকে আমার কাছে ফিরিয়ে দিতে হবে তা না হলে আমি আত্মহত্যা করব

By মেহেরপুর নিউজ

March 07, 2021

মেহেরপুর নিউজ;

আমার বউকে আমার কাছে ফিরিয়ে দিতে হবে তা না হলে আমি আত্মহত্যা করব। বাসাউর রহমান নামের এক যুবক মোবাইল ফোনে এমন একটি মেসেজ মেহেরপুর জেলা প্রশাসক বরাবর দিলে তাকে মেহেরপুরে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করার পরে মেহেরপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

বাসাউর ইসলাম কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বড় বাড়িয়া গ্রামের ইশার আলীর ছেলে। বাসাউর রহমান জানান গতবছর ২৮ এপ্রিল মেহেরপুরের গাংনী উপজেলার ছাতিয়ান গ্রামের কাওসার আলীর মেয়ে সুম্মা খাতুন এর সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের কয় মাস যেতে না যেতেই সুম্মা খাতুন বাসাউর কে তালাক দেয়।কি কারণে তালাক দেয় বাসাউর সে ব্যাপারে কিছুই জানেন না।

এদিকে তার স্ত্রীর প্রতি এতই ভালোবাসা যে তালাক নোটিশ পেয়ে সে একাধিকবার আত্মহত্যা করার প্রস্তুতি গ্রহণ করে। পরে মেহেরপুর জেলা প্রশাসকের মোবাইল নাম্বার সংগ্রহ করে একাধিক মেসেজ পাঠান। মেসেজে উল্লেখ করেন আমার বউ ফেরত দেওয়ার ব্যবস্থা করতে হবে, নতুবা আত্মহত্যা করার অনুমতি দিতে হবে। একই সাথে মোটা অংকের বেতনে চাকরি ব্যবস্থা করতে হবে, তা না হলে সে আত্মহত্যা করবে বলে জানায়।

পরে রবিবার বিকালের দিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে মোবাইল ফোনে ডেকে এনে জিজ্ঞাসাবাদ করা হয়। জিজ্ঞাসাবাদে সে একই কথা বলে। এ ঘটনায় জেলা প্রশাসনের নাজির আফতাব আলী খান মেহেরপুর সদর থানায় একটি জিডি করেন। পরে বাসাউর এর পিতা ইশারা আলি ও ইউপি সদস্য আশরাফুল ইসলামকে মেহেরপুরে নিয়ে তাদের জিম্মায় দেওয়া হয়।