বর্তমান পরিপ্রেক্ষিত

বঙ্গবন্ধর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আওয়ামী লীগের আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

January 10, 2019

মেহেরপুর নিউজ, ১০ জানুয়ারী : বঙ্গবন্ধর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকালে মেহেরপুর কমিউনিটি সেন্টারে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আঃ হালিম এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদরে চেয়ারম্যান গোলাম রসুল, সাবেক প্রশাসক মিয়াজন আলী, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম এ খালেক, যুগ্ম সম্পাদক ইব্রাহিম শাহিন, পিপি পল্লভ ভট্টাচার্য্য, পৌর মেয়র মাহাফুজুর রহমান রিটন, দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান, পৌর সভাপতি ইয়ারুল ইসলাম, সম্পাদক আক্কাস আলী , গাংনী উপজেলা সম্পাদক গোলাম মোস্তফা, যুব লীগের সভানেত্রী সামিউন বাসিরা পলি, জেলা ছাত্র লীগের সভাপতি আব্দুস সালাম বাধন প্রমুখ।