বর্তমান পরিপ্রেক্ষিত

বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চ এর ভাষণ  প্রতিযোগিতা

By মেহেরপুর নিউজ

March 03, 2022

মেহেরপুর নিউজ:

বাংলাদেশ শিশু একাডেমী মেহেরপুর জেলা শাখার উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চ এর ভাষণ  প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার দুপুরের দিকে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। মেহেরপুর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশুরা ৭ মার্চের ভাষণ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। জেলা তথ্য অফিসের আব্দুল্লাহ আল মামুন, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সহ-সভাপতি নুরুল আহমেদ সেখানে উপস্থিত ছিলেন।