বর্তমান পরিপ্রেক্ষিত

বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের কেক কাটার আয়োজন

By মেহেরপুর নিউজ

March 17, 2021

১৭ মার্চ জাতীয় শিশু দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন উদযাপন উপলক্ষে মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে কেক কাটার আয়োজন করা হয়।

বুধবার দুপুরের দিকে মেহেরপুর স্টেডিয়াম মাঠে কেক কাটা হয়। মেহেরপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, সাধারণ সম্পাদক আনোয়ারুল হক শাহী, সদস্য অ্যাডভোকেট কাজী শহিদুল হক উপস্থিত থেকে কেক কাটেন।এসময় জেলা ফুটবল এসোসিয়েশনের সদস্য ওমর ফারুক, আনারুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।