বর্তমান পরিপ্রেক্ষিত

বঙ্গবন্ধু‘র জন্মদিন উপলক্ষে মেহেরপুরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মঞ্চায়িত

By মেহেরপুর নিউজ

March 18, 2022

মেহেরপুর নিউজ:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০২তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস ২০২২ উদযাপন উপলক্ষে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মুজিবের মেয়ে মঞ্চায়িত হয়েছে।

বৃহস্পতিবার রাতে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির মিলনায়তনে এ সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক মুজিবের মেয়ে অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীরা সংগীত ও নৃত্য পরিবেশন করেন।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, পুলিশ সুপার রাফিউল আলম, সদর উপজেলা নির্বাহী অফিসার আসাদুজ্জামান রিপন,মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজামান মালেক, পিপি পল্লব ভট্টাচার্য প্রমুখ অনুষ্ঠানটি উপভোগ করেন।