বর্তমান পরিপ্রেক্ষিত

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে মেহেরপুর সাংস্কৃতিক অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

March 17, 2024

মেহেরপুর নিউজঃ

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমির শিল্পীরা এতে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন।

জেলা প্রশাসক মোঃ শামীম হাসান, পুলিশ সুপার এস এম নাজমুল হক, মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ শামীম হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক তানভীর আহমেদ রুমন, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা সমাজসেবা অধিদপ্তর উপ পরিচালক কাজী কাদের মোঃ ফজলে রাব্বি প্রমুখ অনুষ্ঠানটি উপভোগ করেন।