মুজিবনগর প্রতিনিধিঃ
কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তা মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীণ ভাস্কর্য ভাঙার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে মুজিবনগর উপজেলা আওয়ামীলীগ।
বুধবার বিকালে কেদারগন্জ বাজার প্রাঙ্গনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হয়।
মুজিবনগর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসেন মিলুর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে পুনরায় বাজার প্রাঙ্গনে রয়েল কাউন্টারের সামনে এসে শেষ হয়।
মেহেরপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক এ্যাড. ইব্রাহীম শাহীন, সাংগঠনিক সম্পাদক ও বাগোয়ান ইউপি চেয়ারম্যান আয়ূব হোসেন, মোনাখালী ইউপি চেয়ারম্যান মফিজুর রহমান মফিজ, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল,বাগোয়ান ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মজিবার রহমান মধু,সাধারন সম্পাদক নজরুল ইসলাম,দারিয়াপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুস্তাকিম হক খোকন, মোনাখালী ইউনিয়ন আওয়ীলীগের সভাপতি রফিকুল ইসলাম অপা গাইন,মুজিবনগর উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাদু,মেহেরপুর জেলা যুবমহিলালীগের সাধারন সম্পাদক এ্যাড. রুতশোভা বিশ্বাস, জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাধন,উপজেলা শ্রমীকলীগের সভাপতি আবুল কালাম আজাদ,উপজেলা কৃষকলীগের সভাপতি নজরুল মন্ডল,বাগোয়ান ইউনিয়ন পরিষদের সাবেক (ভাঃপ্রাঃ) চেয়ারম্যান আক্কাস আলী,জেলা পরিষদের সদস্য শাহীন উদ্দীন, উপজেলা যুবমহিলালীগের সভাপতি তকলিমা খাতুন,সাধারন সম্পাদক তহমিনা খাতুন, উপজেলা ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দীন লাভলু,সাধারন সম্পাদক শেখ সাকিব,মুজিবনগর সরকারী ডিগ্রি কলেজের সাবেক সভাপতি সাহওয়ালীউল্লাহ সোহাগসহ আওয়ামীলীগ সংগঠনের নেতাকর্মিরা উক্ত বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভ মিছিল শেষে রয়েল কাউন্টারের সামনে জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য রফিকুল ইসলাম তোতার সভাপতিত্বে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, শুক্রবার দিবাগত রাতের কোনো এক সময়ে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তা মোড়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্মাণাধীণ ভাস্কর্যের হাত ও মুখের অংশ ভাঙচুর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ।