বর্তমান পরিপ্রেক্ষিত

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে যুবলীগের যুগ্ন আহবায়ক মিদুলের বিক্ষোভ মিছিল

By মেহেরপুর নিউজ

December 06, 2020

মেহেরপুর নিউজ:

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ন আহবায়ক সরফরাজ হোসেন মিদুলের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও পথসভার আয়োজন করা হয়।

রবিবার বিকালে এ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মিদুলের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মেহেরপুর প্রেস ক্লাবের সামনে এক পথসভার আয়োজন করে। প

থসভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সরফরাজ হোসেন মিদুল,মেহেরপুর সদর উপজেলা যুবলীগের সভাপতি আনোয়ার হোসেন আনু,মুজিবনগর উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁন্দু,‌জেলা ছাএলীগের সাবেক সভাপতি বারিকুল ইসলাম লিজন, ‌শহর যুবলীগ সভাপতি শেখ কামাল, ‌জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন ‌,আমঝুপি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রুবেল প্রমুখ ।