বর্তমান পরিপ্রেক্ষিত

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রতিবাদ সভা

By মেহেরপুর নিউজ

December 08, 2020

মেহেরপুর নিউজ :

বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার প্রতিবাদে মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতিন এর উদ্যোগে প্রতিবাদ সভার আয়োজন করা হয়।

মঙ্গলবার সন্ধ্যায় মেহেরপুর সদর উপজেলার দিঘিরপারা বেলে গাড়ি মাট গ্রামে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন মেহেরপুর জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক আরিফুল এনাম বকুল, যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান মতি, সদর উপজেলা আহ্বায়ক আনোয়ার হোসেন, শহর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মামুন, তাঁতী লীগের নেতা রবিউল শেখ প্রমুখ।