মেহেরপুর নিউজ:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে মেহেরপুর গাংনী উপজেলার কাথুলী ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন করা হয়েছে। রবিবার সকালের দিকে কাথুলী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বৃক্ষরোপন করা হয়। কাথুলী ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান রানা উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় কাথুলী ইউনিয়নের অন্যান্য সদস্যগণ সেখানে উপস্থিত ছিলেন।