মেহেরপুর নিউজ:
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন পরিষদের উদ্যোগে বৃক্ষরোপন । রবিবার সকালের দিকে আমঝুপি ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে বৃক্ষরোপন করা হয়। আমঝুপি ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য সালমা খাতুন উপস্থিত থেকে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন। এ সময় আমঝুপি ইউনিয়নের হাফিজুর রহমান, আব্দুল মজিদ সহ অন্যান্য সদস্যগণ সেখানে উপস্থিত ছিলেন।