বর্তমান পরিপ্রেক্ষিত

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে বুড়িপোতা ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী দোয়া মাহফিল

By মেহেরপুর নিউজ

August 15, 2021

মেহেরপুর নিউজ:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও পথচারীদের মাঝে খাবার বিতরণ করেছে বুড়িপোতা ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ।

রবিবার দুপুরের দিকে মেহেরপুর সদর উপজেলার যাদবপুর বাজারে এই খাবার বিতরণ ও দোয়া মাহফিল করেন তারা। এসময় বুড়িপোতা ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মহিদুল ইসলাম মহিদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন।

এসময় সেখানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজামান, মেহেরপুর জেলা যুবলীগের যুগ্ন আহ্বায়ক সরফরাজ হোসেন মৃদুল, বুড়িপোতা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আহসান হাবীব জিলা প্রমূখ। পরে সেখানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।