বর্তমান পরিপ্রেক্ষিত

বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে গোভিপুরে আলোচনা ও দোয়া অনুষ্ঠান

By মেহেরপুর নিউজ

August 15, 2021

মেহেরপুর নিউজ:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার রাতে সদর উপজেলার গোভিপুর গ্রামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বুড়িপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজামানের সভাপতিত্বে আলোচনা ও দোয়া অনুষ্ঠান শেষে সেখানে রান্না করা খাবার বিতরণ করা হয়।