বর্তমান পরিপ্রেক্ষিত

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতি পুষ্প মাল্য অর্পণ

By মেহেরপুর নিউজ

January 10, 2023

মেহেরপুর নিউজ:

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে মেহেরপুর জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি পুষ্প মাল্য অর্পণ করা হয়েছে।

মঙ্গলবার সকালে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের বাস ভবন প্রাঙ্গনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও পিরোজপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুস সামাদ বাবলু বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সদস্য শামীম আরা হীরা উপস্থিত থেকে জেলা আওয়ামী লীগের পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন। পরে সেখানে মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধনের নেতৃত্বে জেলা ছাত্রলীগ,সদর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী লতিফন নেছা লতার নেত্রীতে যুব মহিলা লীগের পক্ষ থেকে পৃথক পৃথক ভাবে পুষ্প মাল্য অর্পণ করা হয়।

এসময় অন্যদের মধ্যে মেহেরপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হাসেম, মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি সাজ্জাদুল আনাম, সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।