বর্তমান পরিপ্রেক্ষিত

বঙ্গবন্ধুর ১০১ তম জন্মদিন উপলক্ষে মেহেরপুরে জেলা প্রশাসনের আলোচনা সভা

By মেহেরপুর নিউজ

March 17, 2021

মেহেরপুর নিউজ:

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন উপলক্ষে মেহেরপুরে জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে মেহেরপুর জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খানের সভাপতিত্ব আলোচনা সভায় জুমের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি ও জনপ্রশাসন প্রতিমন্রী ফরহাদ হোসেন ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ তৌফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল হালিম, প্রফেসর হাসানুজ্জামান মালেক্ জেলা আওয়ামী লীগের সদস্য শামীম আরা হীরা প্রমুখ।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১ তম জন্মদিন উপলক্ষে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।