বর্তমান পরিপ্রেক্ষিত

শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত

By মেহেরপুর নিউজ

March 07, 2019

মেহেরপুর নিউজ, ০৭ মার্চ :

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণ দিবস উপলক্ষে মেহেরপুর উপজেলা ও শিক্ষা অফিসের উদ্যোগে বঙ্গবন্ধুর ভাষন ও শিশুদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলা পরিষদের মিলনায়তনে প্রতিযোগীতার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলম। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মীর মো: জাকির হোসেন, কৃষি সম্প্রসারন কর্মকর্তা দীপক কুমার সাহা, উপজেলা একাডেমিক সুপার ভাইজার আনারুল ইসলাম, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোয়াজ্জেম হোসেন। বিভিন্ন মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষর্থীরা অংশ গ্রহন করে।

এর আগে জেলা শিল্পকলা একাডেমিতে শিশুদের মধ্যে চিত্রাংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।