মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টে গাংনী সরকারি কলেজ দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
বৃহস্পতিবার বিকালে অনুষ্ঠিত ফাইনাল খেলায় গাংনী সরকারি ডিগ্রী কলেজ টাইব্রেকারে ৪-২ গোলে মেহেরপুর সরকারি কলেজকে পরাজিত করে । নির্ধারিত সময় খেলাটি গোলশূন্যভাবে শেষ হওয়ায় শেষ পর্যন্ত টাইব্রেকারের আশ্রয় নিতে হয়। টাইব্রেকারে গাংনী সরকারি ডিগ্রী কলেজের আরাফাত, সোলাইমান, রাজু এবং আরাফাত হোসেন একটি করে গোল করেন। মেহেরপুর সরকারি কলেজের বায়েজিদ ও লিখন একটি করে গোল করেন। বিজয়ী দলের আরাফাত ম্যান অফ দা টুর্নামেন্ট এবং একই দলের বদলি গোলরক্ষক মিঠুন সেরা গোলরক্ষকের পুরস্কার লাভ করেন। এর আগে খেলা চলাকালীন গাংনী সরকারি ডিগ্রী কলেজের গোলরক্ষক সুলতান আহত হয়ে মাঠ ত্যাগ করলে বদলী হিসেবে মিঠুনকে নামানো হয়।