মেহেরপুর নিউজঃ
মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্ত কলেজ ফুটবল টুর্নামেন্টে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ জয়লাভ করেছে।
বুধবার সকালে অনুষ্ঠিত খেলায় মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ২-০ গোলে কুতুবপুর স্কুল এন্ড কলেজকে পরাজিত করে। খেলার প্রথমার্ধে মাসুমের নেওয়া কর্নার কি থেকে হৃদয় গোল করে দলকে এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধে প্রায় মাঝমাঠ থেকে মাসুমের নেওয়া ফ্রি-কিক প্রতিপক্ষের গোলরক্ষক টিটুর গায়ে লেগে বেরিয়ে যায়। এ সময় ফাঁকায় দাঁড়িয়ে থাকা হৃদয়ের আলতো টোকাই বল জালে জড়িয়ে গেলে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জয়লাভ নিশ্চিত হয়ে পড়ে। এ জয়ে মেহেরপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সেমিফাইনালে জায়গা করে নেয়।
খেলাটি পরিচালনা করেন ফারহা হোসেন লিটন। তাকে সহযোগিতা করেন আব্দুল কুদ্দুস ও আশিক। চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন আলমগীর হোসেন লালটু।