বর্তমান পরিপ্রেক্ষিত

বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ

By মেহেরপুর নিউজ

October 17, 2023

মেহেরপুর নিউজ:

মেহেরপুর জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে মেহেরপুর জেলা পর্যায়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল এবং বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের জেলা পর্যায়ের খেলার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার বিকালে মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত জেলা পর্যায়ের খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। জেলা প্রশাসক মোঃ শামীম হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের চেয়ারম্যানের আব্দুল সালাম। এর আগে খেলা শুরুর প্রাক্কালে মনোজ্ঞ কুচ কাওয়াজ অনুষ্ঠিত হয়। মেহেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মেয়েরা কুচকাজ প্রদর্শন করে। জেলা প্রশাসক মোঃ শামীম হাসান কুচকাওয়াজ অনুষ্ঠান প্রত্যক্ষ করেন।

পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিমেষ বিশ্বাস, সরকারি কমিশনার নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমাইয়া জাহান ঝুরকা, জেলা ক্রীড়া অফিসার আরিফ আহমেদ, জেলা শিক্ষা অফিসার আব্বাস উদ্দিন, উপজেলা শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, মুজিবনগর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা রাকিবুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।